ফলাফল
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইন বা মোবাইল এসএমএসের মাধ্যমে খুব সহজেই জানা যাবে।
অফিশিয়াল ওয়েবসাইট educationboardresults.gov.bd ভিজিট করে কিংবা মোবাইল থেকে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে ফলাফল ও মার্কশিট সংগ্রহ করা যাবে।
অনলাইনে রেজাল্ট দেখার নিয়ম :
অফিশিয়াল লিংকে প্রবেশ করে Education Board Result ওয়েবসাইটে যেতে হবে। Examination অপশন থেকে 'SSC/Dakhil/Equivalent' নির্বাচন করতে হবে। অতপর Year অপশন থেকে পাসের সাল সিলেক্ট করতে হবে। তারপর পরীক্ষার্থীর রোল নং, রেজিষ্ট্রেশন নং এবং ক্যাপচা কোড বসিয়ে Search বাটনে ক্লিক করলে ফলাফল পাওয়া যাবে।
এসএমএস (SMS) এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য সাধারণ শিক্ষা বোর্ডের ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে : SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩টি অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর।উদাহরণস্বরূপ: SSC DHA 123456 2026। এরপর মেসেজটি 16222 নম্বরে সেন্ড করতে হবে। মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil এবং কারিগরি বোর্ডের জন্য TEC লিখে একইভাবে পাঠাতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট :
শিটশিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট বা ঢাকা শিক্ষা বোর্ড এর মাধ্যমে পুরো রেজাল্ট শিট ডাউনলোড করতে পারে।
উল্লেখ্য যে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এই পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।
বোর্ডভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা:
সাধারণ ৯টি শিক্ষা বোর্ড: ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন।
কারিগরি শিক্ষা বোর্ড: ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬