সর্বশেষ
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে তাদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। খাগড়াছড়ির রামগড়ে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সকালে রামগড় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানবিক এ উদ্যোগে সহযোগিতা করেছে কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, মাল্টিসার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই) এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার উদ্যোগে এবং উপজেলা ও পৌর বিএনপির সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া (মিঠু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে। দলীয় কর্মসূচির বাইরেও মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বিতরণকালে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬