আন্তর্জাতিক
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ এবং চলমান অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাংলাদেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাজারে দেশীয় পণ্যের প্রবেশাধিকার, বাণিজ্য সুবিধা এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি উভয় পক্ষ ভবিষ্যতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬