দূর্ঘটনাদূর্ঘটনা

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে সিএনজি ও ভটভটি সংঘর্ষে আহত ৩

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে মুক্তাগাছা সত্রাশিয়া বাজারে সিএনজি ও ভটভটি সংঘর্ষে আহত ৩

মুক্তাগাছায় সিএনজি-ভটভটি সংঘর্ষ: ৩ আহত, বেপরোয়া সিএনজি নিয়ন্ত্রণে দাবি স্থানীয়দের*

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশি বাজারে ভটভটি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজির যাত্রীসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই আহত সিএনজি চালক চিকিৎসা না নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, দিন মুক্তাগাছার সড়কে সিএনজির বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং নিয়ন্ত্রণহীন চলাচল বেড়ে গেছে। ওভারটেকিং, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সত্রাশি বাজারের ব্যবসায়ী মো. করিম বলেন, "সিএনজি ড্রাইভাররা কেউ কারও কথা শোনে না। বাজারের মধ্য দিয়ে রকেটের গতিতে গাড়ি চালায়। একদিন না একদিন বড় দুর্ঘটনা ঘটবেই।"

বার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না স্থানীয়রা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইন প্রয়োগে কঠোরতা বাড়ানোর দাবি জানিয়েছেন মুক্তাগাছাবাসী।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে সিএনজি ও ভটভটি সংঘর্ষে আহত ৩

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

মুক্তাগাছায় সিএনজি-ভটভটি সংঘর্ষ: ৩ আহত, বেপরোয়া সিএনজি নিয়ন্ত্রণে দাবি স্থানীয়দের*

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সত্রাশি বাজারে ভটভটি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজির যাত্রীসহ তিনজন আহত হন। দুর্ঘটনার পরপরই আহত সিএনজি চালক চিকিৎসা না নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, দিন মুক্তাগাছার সড়কে সিএনজির বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য এবং নিয়ন্ত্রণহীন চলাচল বেড়ে গেছে। ওভারটেকিং, যত্রতত্র যাত্রী ওঠানো-নামানো এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

সত্রাশি বাজারের ব্যবসায়ী মো. করিম বলেন, "সিএনজি ড্রাইভাররা কেউ কারও কথা শোনে না। বাজারের মধ্য দিয়ে রকেটের গতিতে গাড়ি চালায়। একদিন না একদিন বড় দুর্ঘটনা ঘটবেই।"

বার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখছেন না স্থানীয়রা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইন প্রয়োগে কঠোরতা বাড়ানোর দাবি জানিয়েছেন মুক্তাগাছাবাসী।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত