ফুটবলফুটবল

নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা।

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল।

গতকাল ১৮ মে সাও পাওলোতে সংবাদ সম্মেলন করে ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ২৬ সদস্যের তালিকা প্রকাশ করেন। এই স্কোয়াডে চমক হয়ে ফিরেছেন নেইমার জুনিয়র। চোট কাটিয়ে প্রায় আড়াই বছর পর সেলেসাওদের জার্সিতে দেখা যাবে এই তারকা ফুটবলারকে।

গোলরক্ষক পজিশনে ভরসা রাখা হয়েছে লিভারপুলের অ্যালিসন বেকার ও ম্যানচেস্টার সিটির সাবেক গোলকিপার এদেরসনের ওপর। তাছাড়া তৃতীয় গোলকিপার হিসেবে দলে জায়গা পেয়েছেন গ্রেমিওর অভিজ্ঞ ওয়েভেরটন।

রক্ষণভাগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল ঘটিয়েছেন আনচেলত্তি। মার্কিনহোস, দানিলো, ব্রেমারের মতো পরিচিত মুখদের সঙ্গে আছেন আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং ফ্ল্যামেঙ্গোর লিও পেরেইরা। রাইট-ব্যাক পজিশনে নতুন মুখ ওয়েসলি রোমা থেকে ডাক পেয়েছেন।

মাঝমাঠ সামলাবেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা। অভিজ্ঞ কাসেমিরোর সঙ্গে তরুণ ব্রুনোর জুটি ব্রাজিলের মিডফিল্ডকে ভারসাম্য দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আক্রমণভাগে নেইমারের পাশাপাশি আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা ও তরুণ তারকা এন্ড্রিক। আর্সেনালের গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ম্যান ইউর ম্যাথিউস কুনহাও রয়েছেন এই তালিকায়।

ঘোষিত স্কোয়াড নিয়ে কোচ আনচেলত্তি বলেন,  "বিশ্বকাপ জয়ের লক্ষ্যে  অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক মিশ্রণে স্কোয়াড সাজানো হয়েছে। বিশ্বকাপ জয়ই আমাদের একমাত্র লক্ষ্য।”

এবারের ফুটবল বিশ্বকাপে গ্রুপ C-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আশা করা যায়,  নেইমার-ভিনিসিয়ুস-এন্ড্রিকের ত্রয়ী এবার ব্রাজিলের হেক্সা মিশন সম্পন্ন করবে।

ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি

মাধ্যমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নেইমারকে নিয়েই ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা।

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত