দূর্ঘটনা
দিনাজপুর জেলার ফুলবাড়ী থানাধীন এলাকায় প্রায় এক বছর আগে বিয়ের অনুষ্ঠান থেকে চুরি হওয়া ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), দিনাজপুর। এ ঘটনায় পেশাদার চোর বাদল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ০৯ আগস্ট ২০২৫ ইং তারিখে ফুলবাড়ী থানার আটপুকুর এলাকার একটি বিয়ের অনুষ্ঠান থেকে ২টি ডিএসএলআর ক্যামেরা ও ২টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় প্রথমে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরবর্তীতে তদন্তে অগ্রগতি না হওয়ায় জিডির বাদী থানায় একটি মামলা দায়ের করেন।
মামলাটি পরে জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুরে হস্তান্তর করা হয়। দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা ও জেলা সাইবার শাখা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত চোরকে শনাক্ত করতে সক্ষম হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৫ মে ২০২৬ ইং তারিখ রাতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত বাদল চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নীলফামারী ও রংপুর এলাকা থেকে চুরি হওয়া ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, চোর বাদলের সঙ্গে নীলফামারী জেলার জলঢাকা থানার বাপ্পি নামের এক ব্যক্তির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাপ্পি পুরাতন মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত। বাদল বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে পাত্র বা পাত্রী পক্ষের পরিচয়ে অংশ নিয়ে সুযোগ বুঝে ক্যামেরা ও মোবাইল ফোন চুরি করত। পরে এসব মালামাল বাপ্পিসহ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে টাকা ভাগাভাগি করে নিত।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত বাদল চন্দ্র রায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬