ধর্মধর্ম

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকবার্তা

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ বেগম জেবুন্নেছা তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি একজন আদর্শ মাতা হিসেবে তাঁর সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলেছিলেন।

মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন সজ্জন, সৎ ও মহিয়সী নারী হিসেবে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধার পাত্র।

এদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণদলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মওলা চৌধুরী এবং জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে শোকবার্তা

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শিক্ষকতা পেশায় নিবেদিতপ্রাণ বেগম জেবুন্নেছা তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে সুশিক্ষিত করে গড়ে তুলেছেন, যারা বর্তমানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি একজন আদর্শ মাতা হিসেবে তাঁর সন্তানদের নৈতিকতা ও মূল্যবোধে গড়ে তুলেছিলেন।

মরহুমা বেগম জেবুন্নেছা ছিলেন একজন সজ্জন, সৎ ও মহিয়সী নারী হিসেবে সকলের নিকট অত্যন্ত শ্রদ্ধার পাত্র।

এদিকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন গণদলের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এটিএম গোলাম মওলা চৌধুরী এবং জাতীয়তাবাদী সমমাননা জোটের সমন্বয়ক।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত