পাঠকের কথা
গুলশান রিনি
জানো মা!
তোমার মেয়ে এখন বড় হয়েছে!
তোমার মত কেউ আর
মায়ার আঁচল বিছিয়ে দেয় না,
কেউ আর ভাত খেতে ডাকে না,
কেউ আর প্রিয় খাবার রান্না করে না,
বাহির থেকে এলে কেউ আর বিশ্রাম নিতে বলে না,
কেউ আর তোমার মত বুকে টানে না,
কেউ আর ঘুম পাড়িয়ে দেয় না।
আর জানো বাবা!
তোমার মত কেউ আর ফজরে ডাকে না,
প্রতি ওয়াক্ত নামাযের খবর আর কেউ রাখে না,
কুরআন, হাদিস, সাহিত্য পড়েছি কি না
কেউ আর জিজ্ঞাসা করে না।
জানো তোমরা!
অভিমান করলে কেউ আর বুঝতে পারে না,
কেউ আর জল মুছে দেয় না,
কেউ আর স্নেহের পরশ বিলায় না,
তোমাদের মত করে কেউ আর আমাকে পর্যবেক্ষণ করে না।
জানো তোমরা!
তোমাদের ছাড়া বড্ড অসহায় লাগে! তবুও তোমাদের দোয়া নিয়ে এগিয়ে চলি জীবনের পথে।
লেখক: শিক্ষার্থী, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিষয় : কবিতা ঢাকা বিশ্ববিদ্যালয়

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬