সারাদেশসারাদেশ

খুলনায় গণহত্যা দিবসের আলোচনা, শহিদদের স্মরণে নীরবতা

২৫ মার্চ কালোরাত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা গণহত্যার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালির ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়, যা জাতির ইতিহাসে এক ভয়াল অধ্যায়। তিনি উল্লেখ করেন, অন্যায় ও গণহত্যার মাধ্যমে কোনো শক্তিই টিকে থাকতে পারে না। দেশের জন্য আত্মত্যাগকারীরা চিরকাল সম্মানের আসনে অধিষ্ঠিত থাকেন। তিনি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিষয় : খুলনা

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খুলনায় গণহত্যা দিবসের আলোচনা, শহিদদের স্মরণে নীরবতা

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আলোচনা পর্বে বক্তারা গণহত্যার ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালির ওপর পরিকল্পিত হত্যাযজ্ঞ চালানো হয়, যা জাতির ইতিহাসে এক ভয়াল অধ্যায়। তিনি উল্লেখ করেন, অন্যায় ও গণহত্যার মাধ্যমে কোনো শক্তিই টিকে থাকতে পারে না। দেশের জন্য আত্মত্যাগকারীরা চিরকাল সম্মানের আসনে অধিষ্ঠিত থাকেন। তিনি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরানসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও এতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মসজিদে দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত