দূর্ঘটনাদূর্ঘটনা

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

শেয়ার করুন
অ+ অ-
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত
সংগ্রহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের স্বপন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্বপন প্রায় দশ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, রমজানের ঈদে দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করার পরিকল্পনা ছিল তার। 

নিহতের চাচাতো ভাই মো. আনিসুর রহমান জানান, “স্বপন খুব ভালো ছেলে ছিল। বিদেশে থেকেও এলাকার সব খোঁজখবর রাখত। এবার ঈদে দেশে আসার কথা ছিল, কিন্তু সে আর ফিরল না। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”

স্বপনের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ। চোখভরা পানি, অথচ মুখে কোনো শব্দ নেই, নীরব কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নুরপুর গ্রামের স্বপন (৪০) নামে এক প্রবাসী বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

স্বপন প্রায় দশ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। সেখানে একটি ইলেকট্রিক কোম্পানিতে কাজ করতেন। পরিবার সূত্রে জানা যায়, রমজানের ঈদে দেশে ফিরে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করার পরিকল্পনা ছিল তার। 

নিহতের চাচাতো ভাই মো. আনিসুর রহমান জানান, “স্বপন খুব ভালো ছেলে ছিল। বিদেশে থেকেও এলাকার সব খোঁজখবর রাখত। এবার ঈদে দেশে আসার কথা ছিল, কিন্তু সে আর ফিরল না। তার এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না।”

স্বপনের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যরা শোকে বাকরুদ্ধ। চোখভরা পানি, অথচ মুখে কোনো শব্দ নেই, নীরব কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত