অর্থনীতি-ব্যাবসা
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বগুড়ার ধুনটে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ধুনট বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন। বাজার তদারকিকালে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী যেন অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রি করতে না পারে, সেজন্য নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। সবজি, চাল, ডিম, মাছ, মুরগি ও মাংসের দোকান ঘুরে পণ্যের দাম যাচাই, মূল্যতালিকা টাঙানো আছে কি না তা পরীক্ষা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ খতিয়ে দেখা হয়।
অভিযানকালে ধুনট থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, রমজান মাসে নিত্যপণ্যের বাজার যেন সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে থাকে এবং বাজারে শৃঙ্খলা বজায় থাকে—সে লক্ষ্যেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬