সারাদেশসারাদেশ

খুলনায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়কে কেন্দ্র করে রোববার চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। বিকেলে একদল নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতিতে ফুল দেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে  ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তারা স্থান ত্যাগ করেন। সন্ধ্যায় ছাত্র নামধারী একদল জনতা কার্যালয়টি ভাংচুর শেষে অগ্নি সগযোগ করে।

নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত আলোচনায় আসে।

বিকেলের ঘটনা

প্রত্যক্ষদর্শীদের মতে, বিকেল চারটার দিকে কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে তালাবদ্ধ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে তারা শেখ মুজিব ও শেখ হাসিনার প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং কিছুক্ষণ অবস্থানের পর কার্যালয়ে নতুন তালা লাগিয়ে চলে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মী বলেন, এটি কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না। কেন্দ্রীয় নির্দেশনা ছাড়াই স্থানীয় পর্যায়ের উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে তারা সেখানে যান। তাদের দাবি, তাদের কেউ বাধা দেয়নি।

রাতের উত্তেজনা

বিকেলের ঘটনার পর রাতে পরিস্থিতি পাল্টে যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কয়েকজন নেতার নেতৃত্বে একদল ব্যক্তি কার্যালয়ে ভাঙচুর চালায় বলে স্থানীয়রা জানান। দরজা-জানালা ভেঙে ভেতরে থাকা কাগজপত্র ও কাঠের অংশে আগুন দেওয়া হয়।

পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুন নিভে যায় বলে জানা গেছে।

পুলিশের বক্তব্য

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, বিকেলে কার্যালয় খোলার ঘটনার বিষয়ে পুলিশ অবগত হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে। রাতের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে।

সার্বিক পরিস্থিতি

একই দিনে একই স্থানে দুই ভিন্ন ধরনের ঘটনার পর নগরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খুলনায় আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে: বিকেলে মাল্যদান, রাতে ভাঙ্গচুর-আগুন

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত