বিচিত্র
ফাগুনের হালকা উষ্ণ হাওয়া আর কোকিলের ডাকের মাঝেই গাছে গাছে দেখা মিলছে আমের মুকুলের।
ভ্রমরের গুণ গুণানিতে প্রকৃতির নতুন করে জেগে ওঠা গ্রামবাংলার আকাশ-বাতাস যেন জানিয়ে দিচ্ছে..
বসন্ত এসে গেছে...নীরবে।
শীতের বিদায়ের পর প্রকৃতির রূপ বদলাতে শুরু করে।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার লাল-কমলা রঙে দিগন্তরেখা
গাছে গাছে নতুন পাতা,মাঠে-ঘাটে নতুন-কচি সবুজের আভা, কৃষকের মুখে হাসি, আর আমগাছের ডালে ডালে হলুদাভ মুকুলের সমারোহ.. সব মিলিয়ে এক অনন্য সৌন্দর্য। আমের মুকুল শুধু ফলনের পূর্বাভাস নয়, এটি গ্রামীণ জীবনের আনন্দ ও প্রত্যাশার প্রতীক। কেকিলের কুহুতানে বিরহী বসন্তে, গ্রামাঞ্চলে আমের মুকুলকে ঘিরে তৈরি হয় আলাদা আবেগ। শিশুরা গাছের নিচে খেলতে খেলতে মুকুলের মিষ্টি গন্ধে মুগ্ধ হয়, বয়োজ্যেষ্ঠরা স্মৃতিচারণ করেন পুরোনো দিনের কথা। অনেক এলাকায় বসন্ত বরণের অনুষ্ঠানে আমের মুকুল হয়ে ওঠে ঋতুর প্রতীক। শহরেও কম যায় না এর প্রভাব। রাস্তার ধারের পুরোনো আমগাছগুলোতে মুকুল ফুটতেই ব্যস্ত নাগরিক জীবনে ছোঁয়া লাগে প্রকৃতির। বারান্দা থেকে কিংবা পথ চলতে গিয়েও চোখে পড়ে বসন্তের এই নীরব ঘোষণা।
ফাগুনের আমের মুকুল তাই শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়; এটি নতুন আশার বার্তা। কৃষকের স্বপ্ন, প্রকৃতির রূপ, আর বাঙালির চিরন্তন ঋতুবোধ—সব মিলিয়ে আমের মুকুল যেন বলে যায়, “বসন্ত এসেছে, জীবন নতুন করে শুরু হোক।”
তবে প্রকৃতির এই রঙিন রূপের মাঝেও পরিবেশবিদরা সতর্ক করছেন—বসন্তের সৌন্দর্য রক্ষা করতে হলে প্রয়োজন পরিবেশ সচেতনতা। বন্ধ করতে হবে নির্বিচারে গাছ কাটা, বন উজার করা।
লেখক- মুক্তচিন্তক ও সংবাদকর্মী হুমায়ুন কবির রিটন

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬