খেলাধূলাখেলাধূলা

আসিফ নজরুল বললেন, ‘আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা’

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
|
শেয়ার করুন
অ+ অ-
 আসিফ নজরুল বললেন, ‘আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা’
বিশ্বকাপ নিয়ে নিজের অবস্থান আবারও জানালেন ক্রীড়া উপদেষ্টা। ফাইল ছবি

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। লিটন দাসরা বিশ্বকাপ খেলবেন কি না, এ নিয়ে আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিল বিসিবি। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে ছিলেন গুরুপূর্ণ আলোচনায়।

বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, স্বাভাবিকভাবেই সমর্থকদের অনেকের খানিকটা খারাপ লাগছে। কারণটাও স্বাভাবিক - এই প্রথম বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। সে সময়ে বিসিবির দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সিদ্ধান্তটা সরকারের তরফ থেকেই এসেছে। তবে আজ ক্রীড়া পরিষদে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সিদ্ধান্তটা ছিল বিসিবি ও ক্রিকেটারদের! পাশাপাশি বিশ্বকাপ ইস্যুতে আফসোসের কোনো প্রশ্নই আসে না বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
   
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ ইস্যু আসতেই আসিফ নজরুল বলেন, ‘কোনো রিগ্রেটের (আফসোস) প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’

বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও আইসিসি থেকে কোনো ধরনের শাস্তির মুখে পড়ছে না বিসিবি। গতকাল আইসিসি এক বিবৃতিতে বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছে, সেই সঙ্গে সামনের দিনে বাংলাদেশকে আইসিসির মেগা ইভেন্টের কোনো একটির আয়োজক করারও ঘোষণা এসেছে।

এমন সংবাদের প্রেক্ষিতে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমার মনে হয়েছে এটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আইসিসি এখন বলেছে কোনো শাস্তি দেবে না, কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে চাই। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট! আমি স্যালুট জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত আসলে দশবারই এমনটা নেয়া উচিত।’

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

আসিফ নজরুল বললেন, ‘আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা’

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ। লিটন দাসরা বিশ্বকাপ খেলবেন কি না, এ নিয়ে আইসিসির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছিল বিসিবি। সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বিশ্বকাপ ইস্যুতে ছিলেন গুরুপূর্ণ আলোচনায়।

বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, স্বাভাবিকভাবেই সমর্থকদের অনেকের খানিকটা খারাপ লাগছে। কারণটাও স্বাভাবিক - এই প্রথম বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। সে সময়ে বিসিবির দিক থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, সিদ্ধান্তটা সরকারের তরফ থেকেই এসেছে। তবে আজ ক্রীড়া পরিষদে উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সিদ্ধান্তটা ছিল বিসিবি ও ক্রিকেটারদের! পাশাপাশি বিশ্বকাপ ইস্যুতে আফসোসের কোনো প্রশ্নই আসে না বলেও জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।
   
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্বকাপ ইস্যু আসতেই আসিফ নজরুল বলেন, ‘কোনো রিগ্রেটের (আফসোস) প্রশ্নই আসে না। আমাদের কী সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়েরা। তারা নিজেরা স্যাক্রিফাইস করেছে দেশের ক্রিকেটের নিরাপত্তার জন্য, দেশের মানুষের নিরাপত্তার জন্য। মানুষের মর্যাদা রক্ষার জন্য ভূমিকা রেখেছে।’

বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও আইসিসি থেকে কোনো ধরনের শাস্তির মুখে পড়ছে না বিসিবি। গতকাল আইসিসি এক বিবৃতিতে বাংলাদেশের জন্য দুঃখ প্রকাশ করেছে, সেই সঙ্গে সামনের দিনে বাংলাদেশকে আইসিসির মেগা ইভেন্টের কোনো একটির আয়োজক করারও ঘোষণা এসেছে।

এমন সংবাদের প্রেক্ষিতে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘আমার মনে হয়েছে এটা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আইসিসি এখন বলেছে কোনো শাস্তি দেবে না, কোনো একটা বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করতে চাই। ব্রিলিয়ান্ট অ্যাচিভমেন্ট! আমি স্যালুট জানাতে চাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। এমন সিদ্ধান্ত আসলে দশবারই এমনটা নেয়া উচিত।’

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত