সারাদেশসারাদেশ

ব্যাংক এশিয়ায় মাইলফলক ৭৫ লক্ষ গ্রাহক উপলক্ষে গালুয়া আউটলেটে কেক কেটে উৎযাপন।

ব্যাংক এশিয়ায় ৭৫ লক্ষ গ্রাহক হওয়া উপলক্ষে রাজাপুর উপজেলার গালুয়া আউটলেটে কেক কেটে উৎযাপন।

ব্যাংক এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ৭৫ লক্ষ গ্রাহক একাউন্ট অর্জন উপলক্ষে আজ সকাল ১১টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া আউটলেট অফিসে কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এরিয়া ম্যানেজার। এ সময় তিনি ব্যাংক এশিয়ার ধারাবাহিক অগ্রযাত্রা, গ্রাহকবান্ধব সেবা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই ব্যাংক এশিয়া আজ ৭৫ লক্ষ গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গালুয়া আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকবৃন্দ। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয় এবং পরে উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, ব্যাংক এশিয়া দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করে ব্যাংক এশিয়া দেশের ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ব্যাংক এশিয়ায় মাইলফলক ৭৫ লক্ষ গ্রাহক উপলক্ষে গালুয়া আউটলেটে কেক কেটে উৎযাপন।

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ব্যাংক এশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ৭৫ লক্ষ গ্রাহক একাউন্ট অর্জন উপলক্ষে আজ সকাল ১১টার দিকে ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া আউটলেট অফিসে কেক কেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এরিয়া ম্যানেজার। এ সময় তিনি ব্যাংক এশিয়ার ধারাবাহিক অগ্রযাত্রা, গ্রাহকবান্ধব সেবা এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসার কারণেই ব্যাংক এশিয়া আজ ৭৫ লক্ষ গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গালুয়া আউটলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকবৃন্দ। কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সূচনা হয় এবং পরে উপস্থিত সবাই একে অপরকে শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, ব্যাংক এশিয়া দেশের প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও গ্রাহকসেবার মান আরও উন্নত করে ব্যাংক এশিয়া দেশের ব্যাংকিং খাতে অগ্রণী ভূমিকা পালন করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত