সারাদেশসারাদেশ

রূপসায় র‍্যাব-৬ র অভিযানে পরিত্যক্ত ঘর থেকে দুইটি পিস্তল উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্তসেনা পঁচার বটতলা এলাকার একটি গুচ্ছগ্রামের ঘর থেকে দুইটি পিস্তল উদ্ধার করেছে র‍্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি যুক্তরাষ্ট্রে তৈরি Colt মডেলের ১৮৭৮ সালের সিক্স শ্যুটার রিভলভার। অপর পিস্তলটির বিস্তারিত পরীক্ষা করা হচ্ছে। তবে অভিযানের সময় ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৬ জানায়, সাম্প্রতিক সময়ে রূপসা ও আশপাশের এলাকায় সন্ত্রাসী তৎপরতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে র‍্যাব-৬ খুলনা সদর ক্যাম্পের সিপিসি স্পেশাল কোম্পানির একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে অব্যবহৃত অবস্থায় দুটি পিস্তল উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা র‍্যাবের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। একই সঙ্গে তারা এসব অস্ত্রের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর বলেন, উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় এখনো থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা দায়ের হয়নি। মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

র‍্যাব-৬ এর কর্মকর্তা মেজর নাজমুল ইসলাম জানান, অভিযানে কাউকে আটক করা যায়নি। উদ্ধারকৃত অস্ত্রগুলোর উৎস, মালিকানা এবং এগুলো কোনো অপরাধে ব্যবহৃত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রূপসায় র‍্যাব-৬ র অভিযানে পরিত্যক্ত ঘর থেকে দুইটি পিস্তল উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত