দূর্ঘটনাদূর্ঘটনা

রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত

অদ্য সকাল ১০ ঘটিকায় রাঙামাটি শহরের টিভি সেন্টার এলাকা, রাঙামাটি–চট্টগ্রাম সড়কের ঢালু অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রাক (চট্ট মেট্রো-ট ১১-০৬৯৩) ঢালু রাস্তায় উঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকটির পেছনে থাকা একটি যাত্রীবাহী সিএনজির ওপর ট্রাকটি আছড়ে পড়ে। আকস্মিক এই দুর্ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।

দুর্ঘটনার সময় সিএনজিতে চালকসহ মোট চারজন যাত্রী ছিলেন। ট্রাক উল্টে পড়ার সঙ্গে সঙ্গে সিএনজির চালকসহ তিনজন যাত্রী দ্রুত লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান। তবে দুর্ভাগ্যবশত একজন বয়স্ক নারী যাত্রী সিএনজির ভেতরে আটকে পড়েন। ট্রাকের ভারী চাপের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে দ্রুত রাঙামাটি পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ চেষ্টার পর সকাল ১০টা ৫০ মিনিটে চাপা পড়া ওই নারী যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মৃতদেহটি রাঙামাটি সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় জানা গেছে—নাম: মোমেনা বেগম (৬০), স্বামী: মৃত রায়হান উদ্দিন, স্থায়ী ঠিকানা: সাং কালীকাপুর, থানা চৌদ্দগ্রাম, জেলা:  কুমিল্লা, বর্তমান ঠিকানা: মানিকছড়ি।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। ট্রাকটি ঢালু রাস্তায় ওঠার সময় ব্রেক বিকল বা অতিরিক্ত ভার বহনের কারণে নিয়ন্ত্রণ হারাতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিটি উদ্ধার করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঢালু সড়কে ভারী যান চলাচলের বিষয়ে আরও সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে ট্রাক–সিএনজি দুর্ঘটনায় নারী যাত্রী নিহত

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত