সারাদেশ
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে হতে যাচ্ছে নতুন থানা। এছাড়া গাজীপুরের পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জের পূর্বাচল দক্ষিণ নামে ৩টি নতুন থানা স্থাপন এবং নরসিংদীর রায়পুরাকে ভেঙে আরও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার বাসভবন যমুনায় নিকারের ১১৯তম ও অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় অর্থ উপদেষ্টা এবং আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা'সহ সরকারের ছয় উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিব'সহ সরকারের ১৪ সচিব ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে
সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় 'রাজস্ব নীতি বিভাগ' এবং 'রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ' নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে।
উল্লেখ্য, এ বিষয়ে ইতোমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। মাতারবাড়ি থানা নামে নতুন থানা হলে মাতারবাড়িতে হতে যাওয়া গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ঘিরে মহেশখালীর উত্তরাংশের মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলার পরিবর্তন হবে বলে মনে করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬