দূর্ঘটনাদূর্ঘটনা

পিটিসি মহেড়ায় ফাইনাল ফায়ারিং পরীক্ষায় অস্ত্রের যান্ত্রিক ত্রুটি, গুলিবিদ্ধ হয়ে ট্রেইনি গুরুতর আহত

শেয়ার করুন
অ+ অ-
পিটিসি মহেড়ায় ফাইনাল ফায়ারিং পরীক্ষায় অস্ত্রের যান্ত্রিক ত্রুটি, গুলিবিদ্ধ হয়ে ট্রেইনি গুরুতর আহত
অস্ত্রের যান্ত্রিক ত্রুটির ঘটনায় গুলিবিদ্ধ টিআরসি সদস্যকে জরুরি চিকিৎসা প্রদান করছেন চিকিৎসকরা।

টাঙ্গাইলের পিটিসি মহেড়ায় টিআরসি (TRC) ফাইনাল ফায়ারিং পরীক্ষার সময় অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণে এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরীক্ষাকালীন সময়ে ম্যাগাজিনে গুলি লোড করে বোল্ট ছাড়ার পর হঠাৎ করেই অস্ত্র থেকে অটোমেটিকভাবে প্রায় ১০ রাউন্ড গুলি ব্রাশ ফায়ার হয়ে যায়।

হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ফায়ারিংয়ের ফলে সংশ্লিষ্ট ট্রেইনি অস্ত্রের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। এতে পাশে অবস্থানরত আরেকজন টিআরসি সদস্যের বুকে গুলি বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়, যা অত্যন্ত গুরুতর জখমের কারণ হয়।

ঘটনার পরপরই আহত ট্রেইনিকে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে ঢাকায় পাঠানো হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া তথ্যমতে, আহত ব্যক্তি এখনো বেঁচে আছেন, তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

পিটিসি মহেড়ায় ফাইনাল ফায়ারিং পরীক্ষায় অস্ত্রের যান্ত্রিক ত্রুটি, গুলিবিদ্ধ হয়ে ট্রেইনি গুরুতর আহত

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

টাঙ্গাইলের পিটিসি মহেড়ায় টিআরসি (TRC) ফাইনাল ফায়ারিং পরীক্ষার সময় অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণে এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। পরীক্ষাকালীন সময়ে ম্যাগাজিনে গুলি লোড করে বোল্ট ছাড়ার পর হঠাৎ করেই অস্ত্র থেকে অটোমেটিকভাবে প্রায় ১০ রাউন্ড গুলি ব্রাশ ফায়ার হয়ে যায়।

হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত ফায়ারিংয়ের ফলে সংশ্লিষ্ট ট্রেইনি অস্ত্রের নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। এতে পাশে অবস্থানরত আরেকজন টিআরসি সদস্যের বুকে গুলি বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বের হয়ে যায়, যা অত্যন্ত গুরুতর জখমের কারণ হয়।

ঘটনার পরপরই আহত ট্রেইনিকে দ্রুত হেলিকপ্টারের মাধ্যমে ঢাকায় পাঠানো হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ পাওয়া তথ্যমতে, আহত ব্যক্তি এখনো বেঁচে আছেন, তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি অস্ত্রের যান্ত্রিক ত্রুটির কারণেই ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত