খুলনাখুলনা

বক্তব্য চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জামায়াত আমির

কুষ্টিয়া জেলা  জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন  বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ  হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

১৯ জানুয়ারি সোমবার বিকেল চারটায়  শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি পাবলিক ভয়েজ ২৪ কে নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমির আর নেই।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ সোমবার বেলা ৩.৩০ মিনিটের দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির আবুল হাশেম।

মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড হয়ে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।

সেখানে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরে, অটোরিকশায় করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতাল মান্নান হাডফাউনডেশন এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বক্তব্য চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়লেন কুষ্টিয়া জামায়াত আমির

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলা  জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন  বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ  হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

১৯ জানুয়ারি সোমবার বিকেল চারটায়  শহরের এনএস রোডে এ ঘটনা ঘটে। আবুল হাশেমের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে। তিনি মিরপুর উপজেলার পোড়াদহ ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি পাবলিক ভয়েজ ২৪ কে নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমির আর নেই।

দলীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার ফেসবুকে পোস্ট করে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতের প্রার্থী আমির হামজা জানান, তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ সোমবার বেলা ৩.৩০ মিনিটের দিকে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন জেলা জামায়াতের আমির আবুল হাশেম।

মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড হয়ে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আবুল হাশেম দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিলেন।

সেখানে দেখা যায়, বক্তব্যের এক পর্যায়ে আবুল হাশেম অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় পাশে থাকা নেতা-কর্মীরা তাঁকে ধরে, অটোরিকশায় করে দ্রুত কাছের একটি বেসরকারি হাসপাতাল মান্নান হাডফাউনডেশন এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবুল হাশেমের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত