খুলনা
কুষ্টিয়া জেলার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জামিরুল ইসলাম জামু (৩৫) কে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ। জামিরুল ইসলাম জামু উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়ার গ্রামের মো: আবু আপ্ফান আলীর বড় ছেলে।
জামিরুল ইসলাম (জামু) এর বিরুদ্ধে আপন চাচীকে হত্যার দায়ে মেহেরপুর গাংনী থানায় একটি মামলা দায়ের হলে সেই মামলায় বিজ্ঞ আদালত জামুকে যাবজ্জীবন সাজার রায় দেয়। এরপর থেকেই জামিরুল ইসলাম জামু যাবজ্জীবন সাজা মাথায় নিয়ে পলাতক অবস্থায় দিনের পর দিন পলাতক অবস্থাই পার করছিলেন।
বৃহস্পতিবার রাত ১২.৩০ মিনিটের দিকে উপজেলার শীতলাইপাড়া গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মোফাজ্জল হোসেনের ছেলে তারিকুল হোসেনকে (৩০) কে জামিরুল ইসলাম জামু সহ ৮-১০ জন ব্যক্তি তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এমন অবস্থায় ধাওয়া খেয়ে জামিরুল জামু গ্রুপের সকল সদস্য পালিয়ে গেলেও জামিরুল ইসলাম জামুকে ধরে ফেলে স্থানীয় জনগণ।
পরবর্তী তারা স্থানীয় থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে থানা পুলিশ জামিরুল ইসলাম জামু কে সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেয়।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬