সারাদেশসারাদেশ

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

রোববার ১৮ জানুয়ারি  কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান। 

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।

এদিকে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতৈল মোড় থেকে মিছিলটি বের হয়ে চৌড়হাসে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

রোববার ১৮ জানুয়ারি  কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান। 

ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লিখেছেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।

এদিকে আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতৈল মোড় থেকে মিছিলটি বের হয়ে চৌড়হাসে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, মুফতি আমির হামজা একজন আলেম হয়ে কি এই ধরনের কথা বলতে পারেন? একজন মৃত মানুষকে নিয়ে কোনো আলেম এ ধরনের কুরুচিপূর্ণ কথা বলতে পারেন না।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত