আইন-কানুনআইন-কানুন

মহেশখালীতে বেশি দামে এলপিসি গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা।

ছবি- জরিমানা কালে মহেশখালী ইউএনও

মহেশখালী উপজেলাতে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫,৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।

তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এসময় ৩ দোকানে ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ (তিন)টি মামলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ৫ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। 

একই সঙ্গে কেন তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া অন্য গ্যাস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে কেউ যেন গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করেন ও নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি না করেন।

কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ও প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

মহেশখালীতে বেশি দামে এলপিসি গ্যাস বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা।

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

মহেশখালী উপজেলাতে বাড়তি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ৫,৪০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার।

তিনি জানান, সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মহেশখালীর বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। এসময় ৩ দোকানে ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৩ (তিন)টি মামলায় সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের ৫ হাজার ৪শত টাকা জরিমানা করা হয়েছে। 

একই সঙ্গে কেন তিনি সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে গ্যাস বিক্রি করছেন এর লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এছাড়া অন্য গ্যাস বিক্রেতাদের সতর্ক করা হয়েছে কেউ যেন গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি না করেন ও নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে বিক্রি না করেন।

কারো বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে ও প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত