আইন-কানুন
বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ডিলিং লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে ডিলিং লাইসেন্স না থাকায় একাধিক ব্যবসায়ীকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।
বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুরের পর ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রায়বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আঠারবাড়ী রায়বাজারের মেইন রোড, গো-হাটা ও বিওসি মোড় এলাকায় অবস্থিত রড, সিমেন্ট, টিন ও হার্ডওয়্যার দোকানগুলোতে মোবাইল কোর্টের কার্যক্রম চালানো হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট দোকানগুলোতে ডিলিং লাইসেন্স না থাকায় ব্যবসায়ীদের আইনগত বাধ্যবাধকতা সম্পর্কে অবহিত করা হয়। একই সঙ্গে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন- ২০২৪ অনুযায়ী লাইসেন্সহীন প্রতিষ্ঠানকে বিধি অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। অভিযানে সহযোগী ফোর্স হিসেবে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ও আঠারবাড়ী ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত থেকে দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা, ভোক্তা স্বার্থ রক্ষা এবং ডিলিং লাইসেন্স গ্রহণে ব্যবসায়ীদের সচেতন করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬