সারাদেশসারাদেশ

খানজাহান আলী থানার বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ, এলাকা জুড়ে আতঙ্ক

খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রানা (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলাকারীরা রানাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত রানা হোসেন শেখের ছেলে। তার বাড়ি তেলিগাতি এলাকায়, থানা আড়ংঘাটা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি জীবিত গুলি, একটি পিস্তলের খালি খোসা এবং দুইটি ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ রানাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে। তদন্ত কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

খানজাহান আলী থানার বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ, এলাকা জুড়ে আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে রানা (৩৪) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হামলাকারীরা রানাকে লক্ষ্য করে হঠাৎ গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত রানা হোসেন শেখের ছেলে। তার বাড়ি তেলিগাতি এলাকায়, থানা আড়ংঘাটা।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, একটি জীবিত গুলি, একটি পিস্তলের খালি খোসা এবং দুইটি ব্যবহৃত গুলির অংশ উদ্ধার করা হয়।

গুলিবিদ্ধ রানাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে অভিযান চলছে। তদন্ত কার্যক্রম শেষে বিস্তারিত জানানো হবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত