খুলনাখুলনা

মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি হবে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ১৯৭১ সালের ব্যবহৃত মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হবে.

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের একটি বাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহৃত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) মরহুম আসমত উল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মর্টার শেলটি স্থানীয়দের নজরে এলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ওই বাড়ি থেকে পরিত্যক্ত মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। উদ্ধার হওয়া মর্টার শেলটির উচ্চতা আনুমানিক ২৪ ইঞ্চি এবং ওজন প্রায় ১৮ কেজি হবে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। ১৯৭১ সালের ব্যবহৃত মর্টার শেলটি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহন করা হবে.

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত