প্রবাস
মরিশাসে মর্মান্তিক এক কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে দেশটির প্লেইন-দেস-পাপায়েস এলাকার মসজিদ রোডে এই ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী কারখানায় কাজ করতেন। তারা সবাই প্লেইন-দে-পাপাই এলাকায় অবস্থিত একটি অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
নিহত তিন শ্রমিক হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। মরিশাসের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে তারা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলবাহী একটি ভারী বাক্স নামানোর চেষ্টা করছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাক্সটি তাদের ওপর পড়ে গেলে ঘটনাস্থলেই তারা মারা যান।
ঘটনার খবর পেয়ে প্লেইন-দেস-পাপায়েস থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে বা কীভাবে বাক্সটি শ্রমিকদের ওপর পড়ে গেল, তা নিশ্চিত হতে পুলিশ বর্তমানে তদন্ত কার্যক্রম শুরু করেছে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬