দুর্নীতিদুর্নীতি

বীরকাদারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো স্থাপনা

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল কাশিমালা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি এ কাজে ব্যবহৃত স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তাঁর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করে নদী থেকে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযান শেষে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা নদী রক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশ ঝুঁকির মুখে পড়ছিল।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বীরকাদারে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ভেঙে দেওয়া হলো স্থাপনা

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ১২ মাইল কাশিমালা এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাশাপাশি এ কাজে ব্যবহৃত স্থাপনা ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন ঘটনাস্থলে যান। এ সময় তাঁর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে যৌথভাবে অভিযান পরিচালনা করে নদী থেকে বালু উত্তোলনের কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযান শেষে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা নদী রক্ষায় এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান। তাঁদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশ ঝুঁকির মুখে পড়ছিল।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত