পরিবেশ ও জলবায়ুপরিবেশ ও জলবায়ু

ডিএসসিসি ও বিডি ক্লিনের উদ্যোগে ৭ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম

Kazi sazzad Hossain
Kazi sazzad Hossain Sub-editor
|
শেয়ার করুন
অ+ অ-

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও বিডি ক্লিন-এর যৌথ উদ্যোগে পরিচালিত সাত দিনব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা, দায়িত্বশীল বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও মাঠপর্যায়ের জরিপ পরিচালনা করা হয়।

কর্মসূচিতে বিডি ক্লিনের শতাধিক স্বেচ্ছাসেবক সাতটি দলে বিভক্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি অঞ্চল, ১৯টি ওয়ার্ড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় কাজ করেন। তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে প্রচারণা এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে মাঠপর্যায়ে জরিপ পরিচালনা করেন।

কার্যক্রম শেষে প্রস্তুত করা সার্বিক ও অঞ্চলভিত্তিক জরিপ প্রতিবেদনে মোট ৮৯২টি বিষয় চিহ্নিত হয়। এর মধ্যে ৫৫৪টি বিষয়ে উন্নয়ন বা কার্যকর ফলো-আপ নিশ্চিত হয়েছে, যা মোট সমস্যার প্রায় ৬২ দশমিক ১ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প সময়ের এই উদ্যোগে অর্জিত ফলাফল প্রশাসন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিত প্রচেষ্টার কার্যকারিতা তুলে ধরেছে।

বৃহস্পতিবার প্রস্তুতকৃত জরিপ প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

বিডি ক্লিনের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন কেবল ঢাকা দক্ষিণের নয়; দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠনের সদস্যদের ধারাবাহিক স্বেচ্ছাসেবী কার্যক্রম, শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততার ফলেই সরকারি প্রতিষ্ঠানের কাছে সংগঠনটি একটি দায়িত্বশীল ও বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকল দায়িত্বশীল, সমন্বয়ক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও সরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও বৃহৎ পরিসরে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ডিএসসিসি ও বিডি ক্লিনের উদ্যোগে ৭ দিনব্যাপী সচেতনতামূলক কার্যক্রম

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত