প্রযুক্তি
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেন্স (সিসিপ) এন্ড ইনোভেশন প্রোগ্রাম এর আওতায় সাভারের বিরুলিয়ার কালিয়াকৈরে অবস্থিত রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এডভান্সড ওয়েল্ডিং (ফোর জি- সিক্স জি) প্রশিক্ষণের প্রথম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ২৯ জুন শুরু হয়।
এসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ এর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট প্রশিক্ষণ কার্যক্রমটি বাস্তবায়ন করছে।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিপ-এর এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও যুগ্ম সচিব মোহাম্মদ মঞ্জুরুল আলম প্রধান এবং অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর ও উপসচিব আফজাল হোসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজির নির্বাহী পরিচালক ড. মো. হেমায়েত হোসেন এবং সঞ্চালনা করেন সিসিপ ও এসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ-এর চিফ কো-অর্ডিনেটর ক্যাপ্টেন মো. হাবিবুর রহমান।
বক্তারা জানান, প্রশিক্ষণার্থীদের মূল্যায়ন ও আন্তর্জাতিক মানের সনদায়ন সম্পন্ন করবে ব্যুরো ভ্যারিটাস, যা তাদের বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে প্রশিক্ষণ শেষে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ফোর জি ও সিক্স জি গ্রেডের দক্ষ ওয়েল্ডারের ব্যাপক চাহিদা রয়েছে। আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনশক্তি তৈরি, বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং রেমিট্যান্স প্রবাহ জোরদার করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি আরও জানান, রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজি ইতোমধ্যে ইস্ট ওয়েস্ট প্লেসমেন্ট সেন্টার-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যাতে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্তদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা যায়। পাশাপাশি, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমেও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে কাজ করবে সিসিপ কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা এডভান্সড ওয়েল্ডিংসহ রিসডা'র চলমান অন্যান্য ট্রেডের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন।
উল্লেখ্য, সিসিপ ও এসোসিয়েশন অফ এক্সপোর্ট ওরিয়েন্টেড শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ ২০২৮ সালের মধ্যে সারা দেশে ২৫০০ জন দক্ষ এডভান্সড ওয়েল্ডার তৈরি এবং দেশি-বিদেশি শিল্পখাতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করছে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬