নারী-শিশুনারী-শিশু

শিশু ও নারীসহ ৭ জনকে পুশইন করলো বিএসএফ

শিশু ও নারীসহ ৭ জনকে পুশইন করলো বিএসএফ
আটককালে শিশু ও নারী

মৌলভীবাজারের কমলগঞ্জে দেবলছড়া ভারতীয় সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোরে উপজেলার সীমান্তের বকশিটিলা এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীরা বাংলাদেশি নাগরিক। তাদের বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়দের ​জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী নারীরা জানিয়েছেন, ​তারা ভারতের একটি কারাগারে ২৫ দিন পর্যন্ত বন্দি ছিলেন। ভোররাতে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে জোরপূর্বক সীমান্তরেখা কাঁটা তার পার করে বাংলাদেশে ঠেলে দেয়।

প্রত্যক্ষদর্শী ​স্থানীয় এক যুবক বলেন,আমি তাদের দেখতে পেয়ে আটকে রাখি। পরে স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) এবং কমলগঞ্জ থানাকে অবহিত করি। কিন্তু থানা থেকে আমাদের বলা হয় তারা এ বিষয়ে কিছু করতে পারবে না। সামান্য জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দিতে বলা হলে স্থানীয় ইউপি সদস্য এসে চেয়ারম্যানের সঙ্গে কথা বলে তাদের একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানিয়েছেন, বিষয়টি জানার আগেই স্থানীয় লোকজন তাদের ছেড়ে দেয়। তবে প্রাথমিকভাবে জানা গেছে পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভার এলাকার।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান,ভোরে আলীনগর ইউনিয়নের চিৎলীয়া বকশিটিলা হয়ে শিশুসহ ৭ জন বাংলাদেশে প্রবেশের খবর ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে আমরা জানতে পারি।

এদিকে পুশইনের খবর পেয়ে সীমান্ত এলাকায় অভিযানে নামে বিজিবি। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বললেন, পুশইনের খবর পাওয়া মাত্রই আমাদের টিম ঘটনাস্থলে যায়। স্থানীয়রা বিজিবিকে না জানিয়েই তাদের ছেড়ে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাওয়া যায়নি।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

শিশু ও নারীসহ ৭ জনকে পুশইন করলো বিএসএফ

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত