পরিবেশ ও জলবায়ু
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কুড়িগ্রামে উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মেহেদী হাসান।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান বলেন, "জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং সুস্থ-সবল পরিবেশ বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি উপজেলার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে ঔষধি, ফলজ ও বনজ গাছ লাগানোর আহ্বান জানান।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) লোকমান হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বন বিভাগের উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপির নেতা আবু জাফর সোহেল রানা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতপর উলিপুর উপজেলা অফিস চত্বরে ৫০ টি বনজ ঔষধি গাছ লাগানো হয়।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬