খেলাধূলা
বিসিবি নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিলেন রামগড় বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ মিঠু
খাগড়াছড়ি:রামগড় উপজেলার সফল সাবেক উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ভূঁইয়ার সুযোগ্য দ্বিতীয় সন্তান, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির নির্বাচনে ভোট প্রদান করেছেন।
এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে অভিনন্দনের ঝড় বইছে। রামগড় থেকে ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রতিনিধি বিসিবি নির্বাচনে অংশগ্রহণ করায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিএনপির নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।
সাফায়েত মোর্শেদ মিঠু তরুণ প্রজন্মের কাছে একজন জনপ্রিয় ও কর্মঠ নেতা হিসেবে পরিচিত। রাজনীতির পাশাপাশি তিনি খেলাধুলার উন্নয়নেও আগ্রহী। বিসিবি নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে রামগড় উপজেলার নাম জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা পেল বলে মনে করছেন অনেকে।
স্থানীয় নেতাকর্মীরা তার এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬