খেলাধূলা
২২ মে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত “নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা ২০২৬”-এ ৭টি জেলাকে পেছনে ফেলে অসাধারণ সাফল্য অর্জন করেছে যশোর জেলা উশু টিম।
প্রতিযোগিতায় বিভিন্ন ওজন শ্রেণিতে অংশগ্রহণ করে খেলোয়াড়রা স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্চ পদক অর্জন করে যশোর জেলার জন্য গৌরব বয়ে এনেছে।
প্রতিযোগিতায় উষমী বর্মন (বালিকা) +৪৫ কেজি বিভাগে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে গোল্ড পদক অর্জন করেন। একই বিভাগে সৈয়দ আবুল বাশার সূর্ষ (বালক) +৪৫ কেজি ওজন শ্রেণীতে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সিলভার পদক লাভ করেন। এছাড়াও মেহেকদীপ আনহা (বালিকা ) -৪৫ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্চ পদক অর্জন করে সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করেন।
খেলোয়াড়দের এই কৃতিত্বে যশোর জেলার ক্রীড়াঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। কোচ, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীরা পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও বড় অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬