ক্যাম্পাস
বিডি কমার্শিয়ালের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৯) নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর কমার্শিয়াল পাড়ায় বইছে উৎসবের হাওয়া। আজ বিভিন্ন এলাকায় প্যানেলগুলোর প্রচারণায় ভোটার ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা যায়, 'রহিম-কাফি পরিষদ' এবং 'হুমায়ুন-খোকন পরিষদ'—উভয় প্যানেলের সমর্থকরাই টুপি ও বিশেষ ব্যাজ পরে সুশৃঙ্খলভাবে প্রচারণায় অংশ নিচ্ছেন। রঙিন পতাকা ও ব্যানারে সাজানো হয়েছে নির্বাচনী এলাকা। বিশেষ করে সাধারণ ভোটারদের দীর্ঘ সারি এবং প্রার্থীদের সাথে কুশল বিনিময়ের দৃশ্য বলে দিচ্ছে, এবারের নির্বাচন হতে যাচ্ছে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও প্রাণবন্ত।
প্রচারণার এক পর্যায়ে ঢাকা ট্রান্সপোর্ট এজেন্সির ইসমাইল হোসেন বাহারের ব্যানার সম্বলিত প্রধান তোরণের সামনে সমর্থকদের ভিড় দেখা যায়। ভোটাররা জানান, তারা এমন একটি কমিটি চান যারা লজিস্টিক ও শিপিং সেক্টরের পেশাজীবীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে রহিম-কাফি পরিষদের মো. আব্দুর রহিম জিলানী (সভাপতি) ও মো. কাফি খান (সাধারণ সম্পাদক) এবং হুমায়ুন-খোকন পরিষদের মো. হুমায়ুন কবির (সভাপতি) ও ইকবাল খোকন (সাধারণ সম্পাদক) একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন। উভয় পক্ষই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬