প্রতিক্রিয়াপ্রতিক্রিয়া

রামগড়ে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে

রামগড়ে প্রবাসীর বাসায় স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে

২১-০৪-২০২৬:মঙ্গলবার

রামগড় উপজেলার সোনাইপুল জেলা পরিষদ টোলের পাশে ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকায় এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যার পর অজ্ঞাত ডাকাত চক্র বাসার ভেতরে স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। পরে গভীর রাতে আনুমানিক ৩টার দিকে ডাকাতরা কেসিং রুমের জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা একটি আলমারি ভেঙে এক ভরি ওজনের স্বর্ণের গলার চেইন ও প্রায় ১০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

তারা বলেন, "ঘটনার সময় আমরা কিছুই টের পাইনি। আলমারি ভাঙচুরের শব্দ ও গলার চেইন নেওয়ার সময় কিছুটা টের পাই। কিন্তু ততক্ষণে ডাকাত চক্র সব কিছু নিয়ে পালিয়ে যায়।"

জানা যায়, ওই বাসায় প্রবাসীর স্ত্রী ও ৪ থেকে ১২ বছর বয়সী দুই সন্তান বসবাস করেন। এ ঘটনায় পুরান রামগড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, এই ডাকাতির পেছনে স্থানীয় কারো যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দাবি করেছেন এই বিষয়ে এলাকাবাসী ভয়ে আতংকিত রয়েছেন বলে যানান।

আরো জানতে চোখ রাখুন 

PablicVoice24.com

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে প্রবাসীর বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

২১-০৪-২০২৬:মঙ্গলবার

রামগড়ে প্রবাসীর বাসায় স্প্রে করে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে 

রামগড় উপজেলার সোনাইপুল জেলা পরিষদ টোলের পাশে ফটিকছড়ি উপজেলার ১নং বাগান বাজার ইউনিয়নের পুরান রামগড় এলাকায় এক প্রবাসীর ভাড়া বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যার পর অজ্ঞাত ডাকাত চক্র বাসার ভেতরে স্প্রে ছিটিয়ে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে। পরে গভীর রাতে আনুমানিক ৩টার দিকে ডাকাতরা কেসিং রুমের জানালা কেটে ঘরের ভেতরে প্রবেশ করে।

ভুক্তভোগী পরিবার জানায়, ডাকাতরা একটি আলমারি ভেঙে এক ভরি ওজনের স্বর্ণের গলার চেইন ও প্রায় ১০ হাজার টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

তারা বলেন, "ঘটনার সময় আমরা কিছুই টের পাইনি। আলমারি ভাঙচুরের শব্দ ও গলার চেইন নেওয়ার সময় কিছুটা টের পাই। কিন্তু ততক্ষণে ডাকাত চক্র সব কিছু নিয়ে পালিয়ে যায়।"

জানা যায়, ওই বাসায় প্রবাসীর স্ত্রী ও ৪ থেকে ১২ বছর বয়সী দুই সন্তান বসবাস করেন। এ ঘটনায় পুরান রামগড় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের ধারণা, এই ডাকাতির পেছনে স্থানীয় কারো যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দাবি করেছেন এই বিষয়ে এলাকাবাসী ভয়ে আতংকিত রয়েছেন বলে যানান।

আরো জানতে চোখ রাখুন 

PablicVoice24.com

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত