অপরাধঅপরাধ

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ছবি - মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী হেলাল গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া- নয়াপাড়া অংশে অস্ত্রসহ হেলাল প্রকাশ সন্ত্রাসী হেলাল (৩৩ ) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১০ এপ্রিল) সন্ধ্যা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বন্দুক ও ১ টি চোরা  উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি  আব্দুস সুলতান।

পরে রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোশারফ জানান, গোয়েন্দা সূত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমার নেতৃত্বে এএস আই মনির সঙ্গীয়  ফোর্সসহ পুলিশের একটি ইউনিট কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া ও নয়া পাড়া অংশে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তার তার কোমর থেকে একটি দেশিয় তৈরি বন্দুকসহ একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী কালারমারছড়ার ফকিরজুম পাড়া এলাকার এখলাছুর রহমানের পুত্র।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির মামলা রয়েছে। এর আগে একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সন্ত্রাসী দ্বীপের শীর্ষ সন্ত্রাসী বাহিনী যারা কালারমারছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় ও নোনাছড়ি আঁধার ঘোনা পাহাড়ে ঘাটি করা সন্ত্রাসী বাহিনীর সেকেন্ডইন কমান্ড হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সন্ত্রাসীদের নিমূল করতে কালারমারছড়া পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনী অভিযানের দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া- নয়াপাড়া অংশে অস্ত্রসহ হেলাল প্রকাশ সন্ত্রাসী হেলাল (৩৩ ) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ( ১০ এপ্রিল) সন্ধ্যা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বন্দুক ও ১ টি চোরা  উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি  আব্দুস সুলতান।

পরে রাতে কালারমারছড়া পুলিশ ক্যাম্পের আইসি এস আই মোশারফ জানান, গোয়েন্দা সূত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জের নির্দেশে আমার নেতৃত্বে এএস আই মনির সঙ্গীয়  ফোর্সসহ পুলিশের একটি ইউনিট কালারমারছড়া বাজারের ফকিরজুম পাড়া ও নয়া পাড়া অংশে অভিযান চালিয়ে তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এ সময় তার তার কোমর থেকে একটি দেশিয় তৈরি বন্দুকসহ একটি ছোট কিরিচ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী কালারমারছড়ার ফকিরজুম পাড়া এলাকার এখলাছুর রহমানের পুত্র।

তার বিরুদ্ধে হত্যা, ডাকাতির মামলা রয়েছে। এর আগে একাধিক অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সন্ত্রাসী দ্বীপের শীর্ষ সন্ত্রাসী বাহিনী যারা কালারমারছড়ার ফকিরজুম পাড়ার পাহাড় ও নোনাছড়ি আঁধার ঘোনা পাহাড়ে ঘাটি করা সন্ত্রাসী বাহিনীর সেকেন্ডইন কমান্ড হিসেবে কাজ করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে সন্ত্রাসীদের নিমূল করতে কালারমারছড়া পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনী অভিযানের দাবী করেছেন স্থানীয় বাসিন্দারা।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত