প্রযুক্তি
নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি নইমুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এসময় বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১৮টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে এবং প্রশংসা অর্জন করে। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করে শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬