আইন-কানুন
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিকের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চেক ডিজঅনার (নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট) মামলা দায়ের করা হয়েছে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মৃত সোবাহান পঁচার ছেলে রফিকুল ইসলাম রফিক, সাং তালুক হারাটি, পোস্ট অফিস সাপ্টিবাড়ী, লালমনিরহাট সদর উপজেলার বাসিন্দা। তিনি একটি চেকের মাধ্যমে ১২ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে বাদী অভিযোগ করেছেন। চেকটি ব্যাংকে জমা দেওয়ার পর প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট আদালতে মামলা দায়ের করা হয়।
রফিকুল ইসলাম রফিক হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে অন্য দলে যোগ দেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
বর্তমানে তিনি পলাতক থাকায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ।
এ বিষয়ে অভিযোগকারী বলেন তাকে ধরিয়ে দিতে পারলে বা তার অবস্থান কেউ জানাতে পারলে তাকে পুরস্কৃত করা হবে সেই সাথে আসামীকে দ্রুত গ্রেফতার করার জন্য প্রসাশন প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি । লালমনিরহাট সদর অফিসার ইনচার্জ বলেন পুলিশের তরফ থেকে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬