পাঠকের কথা
ঈদ, মুসলিম জাতিগোষ্ঠীর একটি অন্যতম বার্ষিক ধর্মীয় উৎসব। ঈদকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই থাকে ভিন্নধর্মী আয়োজন, বিশেষ কর্ম পরিকল্পনা। বাঙালি মুসলমানদের জীবনেও ঈদ একটি আবেগের নাম, উদযাপনের এক বিশেষ উপলক্ষ। ঈদের দিন সকালে নতুন পোশাক, পারিবারিক মিলনমেলা আর বড়দের কাছ থেকে সালামি নেওয়ার এই ছোট ছোট উপলক্ষগুলো ঈদের এই আনন্দকে বহুগুণে বাড়িয়ে দেয়।
বিশেষ করে ‘ঈদ সালামি’ শব্দটি আমাদের উপমহাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা কেবল আর্থিক লেনদেন নয়; বরং বহুকাল ধরে আমাদের মধ্যকার পারস্পরিক প্রীতি, স্নেহ ও আন্তরিকতার প্রতীক হিসেবে টিকে আছে।
আমাদের দেশের প্রতিটি ছেলে-মেয়ের শৈশবের একটি বিশেষ স্থান দখল করে আছে এই ঈদ সালামি। বড়দের কাছ থেকে পাওয়া এই সামান্য অর্থই, ঈদের সকালে তাদের জন্য এক বিশেষ প্রাপ্তি, অনেক বড় উপহার। তবে এই আনন্দের সঙ্গে জড়িয়ে আছে, সালামি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই মা বা বড় বোনের কাছে তা ‘সংরক্ষণের’ নামে জমা দেওয়ার মিশ্র অভিজ্ঞতা। ঈদের দিনে আমাদের এই মজার অভিজ্ঞতাগুলোই প্রমাণ করে, সালামি কেবল অর্থমূল্যের বিষয় নয়; বরং এটি পারিবারিক সংস্কৃতি ও আবেগ, ভালোবাসা ও সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ।
নতুন নোটের প্রতি মানুষের আকর্ষণ দীর্ঘদিনের, প্রতিটি নোটই আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির এক সংক্ষিপ্ত দলিল। এই নতুন, কড়কড়ে নোটে ঈদের সালামি প্রদান করা হলে ছেলে-মেয়েদের ঈদ আনন্দ আরও গভীর হয়, তাদের মনে একধরনের মানসিক তৃপ্তি আনে। সাম্প্রতিক সময়ে প্রচলিত নতুন নোটগুলোতে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিচ্ছবি সংযোজিত হওয়ায় সালামি এখন কেবল আনন্দের মাধ্যমই নয়; এটি এক ধরনের অনানুষ্ঠানিক সাংস্কৃতিক চর্চার উৎস হিসেবেও বিবেচিত হতে পারে।
তবে প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই ঐতিহ্যগত প্রথায়ও পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নগদ অর্থের পাশাপাশি বর্তমান সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মোবাইল ব্যাংকিং ও ই-ওয়ালেটভিত্তিক ডিজিটাল সালামির প্রচলন। ভৌগোলিক দূরত্বকে উপেক্ষা করে পৃথিবীর যে কোনো স্থানে তাৎক্ষণিকভাবে প্রিয়জনদের কাছে সালামি পাঠানোর এই সুবিধা আধুনিক জীবনের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ, সময়োপযোগী। প্রযুক্তিনির্ভর এই পরিবর্তন নতুন প্রজন্মের কাছে সালামির ধারণাকে আরও সহজ ও জনপ্রিয় করে তুলেছে।
তবে, সালামির পরিসর এখন আর কেবলই শিশুদের মধ্যে সীমাবদ্ধ নেই। পরিবারে বয়োজ্যেষ্ঠদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সমবয়সীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি কিংবা পারস্পরিক সম্পর্কের উষ্ণতা ধরে রাখার মাধ্যম হিসেবেও দেশের সর্বত্র বিভিন্ন বয়সের মানুষের মধ্যে সালামির প্রচলন রয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে সালামি পারিবারিক প্রথা থেকে বেরিয়ে ধীরে ধীরে পারিবারিক ও সামাজিক যোগাযোগের একটি বহুমাত্রিক উপাদানে পরিণত হয়েছে। সালামি পাঠানোর মাধ্যমে পরিবর্তন আসলেও সম্পর্কের গভীরতা, আন্তরিকতা এবং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ঈদ সালামি তার মূল তাৎপর্য এখনও অপরিবর্তিত রেখেছে। নগদ অর্থ হোক বা ডিজিটাল লেনদেন, সালামির প্রকৃত সৌন্দর্য নিহিত থাকে সেই অনুভূতিতে, যা মানুষে-মানুষে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে, বাড়ায় পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা।
লেখক: ইসমাইল হোসেন ইমন,
সভাপতি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা
বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬