আইন-কানুনআইন-কানুন

চাকরির প্রলোভনে বিমা পলিসি করানোর অভিযোগ, নবাবগঞ্জে প্রতারণা নিয়ে উদ্বেগ

ভালো বেতনের চাকরির কথা বলে ডেকে এনে বিমা করানোর অভিযোগ সচেতন থাকার আহ্বান

দিনাজপুরের নবাবগঞ্জ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে বিমা পলিসি করানোর মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি ভালো বেতনের অফিস চাকরির আশ্বাস দিয়ে বিভিন্ন তরুণকে ইন্টারভিউ বা চাকরিতে যোগদানের কথা বলে ডেকে নেয়। পরে বিভিন্ন কৌশলে চাকরির শর্ত হিসেবে তাদের নামে একটি বিমা পলিসি খুলতে বলা হয় এবং প্রিমিয়ামের টাকা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে চাকরির কোনো বাস্তব সুযোগ না থাকলেও এভাবে অর্থ আদায় করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে নবাবগঞ্জ উপজেলার চিলা পাড়া এলাকার এক ব্যক্তি ফুয়াদের নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সচেতন মহল বলছে, চাকরির নামে কোনো প্রতিষ্ঠান যদি আগে টাকা বা বিমা পলিসি করতে বলে, তাহলে বিষয়টি ভালোভাবে যাচাই করা প্রয়োজন। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Public Voice

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

চাকরির প্রলোভনে বিমা পলিসি করানোর অভিযোগ, নবাবগঞ্জে প্রতারণা নিয়ে উদ্বেগ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ এলাকায় চাকরির প্রলোভন দেখিয়ে বিমা পলিসি করানোর মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছু ব্যক্তি ভালো বেতনের অফিস চাকরির আশ্বাস দিয়ে বিভিন্ন তরুণকে ইন্টারভিউ বা চাকরিতে যোগদানের কথা বলে ডেকে নেয়। পরে বিভিন্ন কৌশলে চাকরির শর্ত হিসেবে তাদের নামে একটি বিমা পলিসি খুলতে বলা হয় এবং প্রিমিয়ামের টাকা নেওয়া হয়। অভিযোগ রয়েছে, অনেক ক্ষেত্রে চাকরির কোনো বাস্তব সুযোগ না থাকলেও এভাবে অর্থ আদায় করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে নবাবগঞ্জ উপজেলার চিলা পাড়া এলাকার এক ব্যক্তি ফুয়াদের নাম স্থানীয়ভাবে আলোচনায় এসেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সচেতন মহল বলছে, চাকরির নামে কোনো প্রতিষ্ঠান যদি আগে টাকা বা বিমা পলিসি করতে বলে, তাহলে বিষয়টি ভালোভাবে যাচাই করা প্রয়োজন। প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত