ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদের জন্য সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দপ্তর ও প্রচার সম্পাদক, অর্থ ও প্রকাশনা সম্পাদক, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং নির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা ও ভোটার তালিকা প্রণয়ন করা হবে। ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এবং ১ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়া যাবে। ১ মার্চ দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। একই দিন বিকাল ৩টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১০০ টাকা। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। কমিশনার হিসেবে রয়েছেন মো. খাইরুল ইসলাম ও মোহাম্মদ মীর হোসেন মজুমদার।
বিষয় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬