অপরাধঅপরাধ

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

মোঃ হুমায়ন কবির
মোঃ হুমায়ন কবির প্রতিনিধি
|
শেয়ার করুন
অ+ অ-
শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা
মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের একাংশ।

বগুড়ার শিবগঞ্জ উপজেলা-র ঐতিহ্যবাহী মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। বিশেষ করে ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দোকানিকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলা-র ঐতিহ্যবাহী মহাস্থান বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন দোকানিকে মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করা হয়েছে। বিশেষ করে ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন করা হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, “ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, রমজানজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত