ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। প্রকল্প ৫টি হলো বিএনসিসি ভবন, প্রেস ভবন এবং ট্রান্সপোর্ট কমপ্লেক্স, শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন নির্মাণ, পুরাতন কলা অনুষদ ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কের সৌন্দর্যবর্ধন নির্মাণ কাজ।
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করছেন উপাচার্য
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় দুটি এবং গতকাল রোববার ৩টিসহ দুইদিনে মোট ৫টি প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন।
উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমরা শিক্ষার্থী ও শিক্ষকদের সুবিধা বাড়ানোর ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি। আজকে ও কালকে ৫টি প্রকল্পের উদ্বোধন হয়েছে, এগুলোর কাজ সম্পন্ন হলে ক্যাম্পাস আরও নান্দনিক হয়ে যাবে। এগুলো ইতিবাচকভাবে সাড়া ফেলবে। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে এগুলো কাজে দিবে। প্রত্যেকটি প্রকল্পের ডিজাইন অত্যন্ত নান্দনিক।
ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন শেষে দোয়া
উপ-উপাচার্য (প্রশাসন) এবং বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, আমাদের এই প্রকল্পের ডিজাইনগুলো পরিবেশবান্ধব। পাহাড়, গাছপালা না কেটে পর্যাপ্ত আলো-বাতাস যাতে পাওয়া যায় সেই ব্যবস্থা করে ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬