খেলাধূলাখেলাধূলা

পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যাক্ত

 বলও গড়ালো না পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের।

আজ শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে অনুষ্ঠিতব্য আইসিসি  পুরুষ টি২০, ২০২৬ বিশ্বকাপের ৪১ তম ম্যাচে শ্রীলঙ্কায় পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার সুপার এইট পর্বের প্রথম ম্যাচ বৈরী আবহাওয়ার কারণে পরিত্যাক্ত হয়েছে।

প্রায় ত্রিশ হাজার দর্শক ধারণ সম্পন্ন কলোম্বোর পাল্লেকেলে স্টেডিয়ামটি বিকাল থেকেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। কিন্তু বাঁধ সাজে বৈরী আবহাওয়া। কয়েক দফায় বৃষ্টি ও ভারি বৃষ্টির পর ম্যাচ রেফারি উভয় দলের সম্মতিক্রমে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন।

যার ফলে উভয় দলকেই এক-এক করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। এতে করে উভয় দলের জন্যই সেমিফাইনালের সমীকরণ আরো কঠিন হয়ে উঠলো।

ম্যাচ পরিত্যক্ত হবার পর পাকিস্তান দলের অধিনায়ক সালমান আগা আপেখের সাথে বলেন "আমরা খেলার জন্য মুখিয়ে ছিলাম। নিউজিল্যান্ডের সাথে জয় দিয়ে সেমিফাইনালের পথ প্রসারিত করে রাখতে চেয়েছিলাম। কিন্তু তা হলো না। আসলে আমরা চাইলেও প্রকৃতির বিরুদ্ধে যেতে পারিনা। আজকের দিনটি আমাদের হলে উত্তম হতো। আগামী ম্যাচগুলোতে জয়ের জন্য খেলতে চাই।"

উল্লেখ্য বি গ্রুপের অন্য দুটি দল ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ২৪ শে ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ২৮ ফেব্রুয়ারী।

প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। আগামী ৪ঠা মার্চ ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে পুরুষ টি২০ বিশ্বকাপ ২০২৬ এর।

Public Voice

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যাক্ত

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত