ক্যাম্পাসক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান ভাষা দিবস উদ্‌যাপন

মাতৃভাষার জন্য জীবন ত্যাগকারী মহান শহিদদের স্মরণের মধ্যদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, ডিন, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান শহিদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল প্রশাসন, শিক্ষক সমিতি, ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন ও কর্মচারী প্রতিনিধিরা একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্যের নেতৃত্বে একটি নীরব শোক মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে যাত্রা শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

পরে উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দী।

এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেণির শিক্ষক, কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সর্বস্তরে কালো ব্যাজ ধারণ করা হয়।

বিষয় : শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান ভাষা দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাতৃভাষার জন্য জীবন ত্যাগকারী মহান শহিদদের স্মরণের মধ্যদিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্‌যাপন করা হয়েছে। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, ডিন, রেজিস্ট্রারসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাষা শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মহান শহিদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল প্রশাসন, শিক্ষক সমিতি, ছাত্রসংগঠন, সাংবাদিক সংগঠন ও কর্মচারী প্রতিনিধিরা একে একে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনের পর উপাচার্যের নেতৃত্বে একটি নীরব শোক মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে যাত্রা শুরু করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়।

পরে উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. হোসেন শহিদ সরওয়ার্দী।

এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন শ্রেণির শিক্ষক, কর্মকর্তা ও প্রতিনিধিরা বক্তব্য দেন।

এ সময় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসহ বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সর্বস্তরে কালো ব্যাজ ধারণ করা হয়।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত