ক্যাম্পাসক্যাম্পাস

চবিতে প্রান্তিক শিশুদের নিয়ে ভাষা দিবস উদ্‌যাপন

মহান ভাষা দিবস

একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস এবং শিক্ষাবাদী সংগঠন এক টাকায় শিক্ষার যৌথ উদ্যোগে ক্যাম্পাসে বসবাসরত সুবিধাবঞ্চিত পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে একটি শিক্ষা ও ভাষা সচেতনতামূলক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য বর্ণপরিচয় ও ভাষা সচেতনতা বিষয়ক পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, শিক্ষাসামগ্রী বিতরণ ও পুরস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় আয়োজকদের মধ্যে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন জানান, ভাষা আন্দোলনের চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত এই শিশু-কিশোরদের নিয়ে সকালে আলাদা করে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের প্রশিক্ষণ প্রোগ্রাম করা হয়েছে।

ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আনিশা বলেন, আমাদের এক টাকায় শিক্ষা সংগঠনটির মাধ্যমে শিশুদের পড়াশোনা দিই। এবং এরসাথে নৈতিক আচরণবিধির শিক্ষাগুলোও দিয়ে থাকি।

আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, একুশে মহান মাতৃভাষা দিবস। এই দিবসে সবাই শহিদ মিনারে গিয়ে ফুল দেয়, ফুল দিতেই পারে। তবে আমরা ভাবলাম এর ব্যতিক্রম কিছু করা যায় কি-না। এরপর আলাদা করে আমরা আমাদের ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদের নিয়ে এই আয়োজন করেছি।

বিষয় : শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

চবিতে প্রান্তিক শিশুদের নিয়ে ভাষা দিবস উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একুশে ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস এবং শিক্ষাবাদী সংগঠন এক টাকায় শিক্ষার যৌথ উদ্যোগে ক্যাম্পাসে বসবাসরত সুবিধাবঞ্চিত পথশিশু কিশোর-কিশোরীদের নিয়ে একটি শিক্ষা ও ভাষা সচেতনতামূলক ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, কর্মসূচির অংশ হিসেবে শিশুদের জন্য বর্ণপরিচয় ও ভাষা সচেতনতা বিষয়ক পাঠচক্র, আবৃত্তি প্রতিযোগিতা, মুক্ত আলোচনা, শিক্ষাসামগ্রী বিতরণ ও পুরস্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় আয়োজকদের মধ্যে রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান সুমন জানান, ভাষা আন্দোলনের চেতনা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের প্রান্তিক শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত এই শিশু-কিশোরদের নিয়ে সকালে আলাদা করে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের প্রশিক্ষণ প্রোগ্রাম করা হয়েছে।

ডেভলপমেন্ট স্ট্যাডিজ বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নূর আনিশা বলেন, আমাদের এক টাকায় শিক্ষা সংগঠনটির মাধ্যমে শিশুদের পড়াশোনা দিই। এবং এরসাথে নৈতিক আচরণবিধির শিক্ষাগুলোও দিয়ে থাকি।

আওয়ার গ্রিন ক্যাম্পাসের সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, একুশে মহান মাতৃভাষা দিবস। এই দিবসে সবাই শহিদ মিনারে গিয়ে ফুল দেয়, ফুল দিতেই পারে। তবে আমরা ভাবলাম এর ব্যতিক্রম কিছু করা যায় কি-না। এরপর আলাদা করে আমরা আমাদের ক্যাম্পাসের আশেপাশে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তাদের নিয়ে এই আয়োজন করেছি।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত