অপরাধঅপরাধ

আখাউড়া রেলজংশনে দুর্ধর্ষ ছিনতাই: চিহ্নিত সোহান গ্রেফতার, অস্ত্র ও লুণ্ঠিত টাকা উদ্ধার

শেয়ার করুন
অ+ অ-
আখাউড়া রেলজংশনে দুর্ধর্ষ ছিনতাই: চিহ্নিত সোহান গ্রেফতার, অস্ত্র ও লুণ্ঠিত টাকা উদ্ধার
আটককৃত আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত টাকার অংশ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আখাউড়া রেলস্টেশনের ওয়াশফিড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেবগ্রাম (মাস্টারপাড়া) এলাকার মো. সোহান (২০) কে আটক করা হয়। তিনি মো. শাহিন ও পারুল বেগমের ছেলে। পুলিশ তার কাছ থেকে বাদীর লুণ্ঠিত টাকার মধ্যে ৫০০ টাকা উদ্ধার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা কুমিল্লা জেলার বাঙ্গুরাবাজার থানার কুরন্ডী গ্রামের মো. জসিম উদ্দিন (২৬)-এর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ হাজার ৫০০ টাকা ও একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা) ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান জোরদার করে রেলওয়ে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রেলওয়ে পুলিশ বলছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Public Voice

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

আখাউড়া রেলজংশনে দুর্ধর্ষ ছিনতাই: চিহ্নিত সোহান গ্রেফতার, অস্ত্র ও লুণ্ঠিত টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলজংশনে সংঘটিত আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত এক ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরি ও লুণ্ঠিত টাকার অংশ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার (২০ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৮টা ২০ মিনিটের দিকে আখাউড়া রেলস্টেশনের ওয়াশফিড এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে দেবগ্রাম (মাস্টারপাড়া) এলাকার মো. সোহান (২০) কে আটক করা হয়। তিনি মো. শাহিন ও পারুল বেগমের ছেলে। পুলিশ তার কাছ থেকে বাদীর লুণ্ঠিত টাকার মধ্যে ৫০০ টাকা উদ্ধার করেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৫টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় থাকা কুমিল্লা জেলার বাঙ্গুরাবাজার থানার কুরন্ডী গ্রামের মো. জসিম উদ্দিন (২৬)-এর কাছ থেকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ হাজার ৫০০ টাকা ও একটি রেডমি-১৩ প্রো প্লাস স্মার্টফোন (আনুমানিক মূল্য ৩২ হাজার টাকা) ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান জোরদার করে রেলওয়ে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহানের বিরুদ্ধে পূর্বে চারটি মামলা বিচারাধীন রয়েছে। তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রেলওয়ে পুলিশ বলছে, যাত্রী নিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Public Voice

সম্পাদক: মোঃ বাদশাহ আলমগীর
প্রকাশক: অনন্যা অনসূয়া দিবা

কপিরাইট © ২০২৬ Public Voice । সর্বস্বত্ব সংরক্ষিত