ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন ও অক্ষম শিক্ষার্থীরা মেহমান হিসেবে আমন্ত্রিত ছিলেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের সমাজ এবং রাষ্ট্রের সম্পদ তারা লাখো শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে। আজকের ইফতার মাহফিল শুধু ইফতার নয়, ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে এই বার্তা দেওয়া।
এ সময় ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি, যুগ্ম-সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক এবং সম্পাদকবৃন্দ অংশ নেন।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬