অপরাধ
জোড়গাছ বাজারের ব্যবসায়ী সাজু মিয়ার নিকট চাদা দাবী সহ বিভিন্ন হুমকি প্রদান করায় সোমবার সুমন ইসলাম দুদু সহ ৬ জনের বিরুদ্ধে চিলমারী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, জোড়গাছ নতুন বাজারে সাজু মিয়ার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে এসে বিবাদীগন প্রায়শঃই চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা সোমবার আনুমানিক বেলা ১১ টায় সাজু মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
এসময় উক্ত ব্যবসায়ী বাধা দিলে অভিযুক্তরা তাকে মারধর করে টাকার ব্যাগ কেড়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। বিবাদীগনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন জনকে হুমকি প্রদানের একাধিক অভিযোগ পাওয়া যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছিল।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬